৬ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা জানিয়ে রোববার (০৭ জুন) সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে-
- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল;
- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা;
- নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ;
- স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন;
- বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা;
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। পাশাপাশি দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এর আগে গতকাল শনিবার রাতে সংগঠনটির জরুরি বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
পি/ডি