ক্রিকেট

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

বিসিবি নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। জয়ের পরে তিনি বলেছেন, অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না, ভবিষ্যতে

রোববার (৭ জুন)  বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে তিনি এ কথা বলেন।

তামিম ইকবাল বলেন, 'আমি কিংবা বোর্ড মেম্বাররা এমন কোনো কাজ করুক যাতে আমরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা চেষ্টা করব পূর্ণ সততা নিয়ে যাতে কাজ করতে পারি। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসেবে ভুল হবেই। ঐ ভুল কত দ্রুত শোধরাতে পারি তাই মুখ্য।'

 

তিনি বলেন, ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুক রেসপেক্ট করা দরকার নট অনলি কারেন্ট ক্রিকেটার, অল ক্রিকেটার; এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট রেসপেক্টেড। যেটা লাস্ট হয়তোবা এক-দেড় বছরে এখানে একটু ঘাটতি ছিল, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে এডহক কমিটি গঠন করা হয়সেই কমিটির বেশির ভাগ সদস্যই ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তান-আত্মীয়। যে কারণে দর্শক অনেকে 'বাবার দোয়া' ক্রিকেট বোর্ড বলে বিসিবির এডহক কমিটির সমালোচনাও করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তামিম ইকবাল