দেশজুড়ে

কিশোরীকে ধষর্ণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী  আসামিদের বাড়িঘরে আগুন দেয়।  অগ্নিকাণ্ডের এ  ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ,নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু। তবে নিহতরা কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।

মঙ্গলবার (৯ জুন)  সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৩ জুন বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদীতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন নিহতের মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আসামিদের কেউ বাড়িতে ছিলেন না।

এতে অভিযুক্তদের বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন  দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা  দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

পুলিশ জানিয়েছে,  এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছেগ্রেপ্তারের পর আসামিরা জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা