দেশজুড়ে

ডাকাতির পর মা-মেয়েকে ধর্ষণ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের  মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির পর তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ।

স্থানীয় সূত্র জানায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ সময় প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।

ঘটনার পর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি , ডাকাতদল মা ও মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। বর্তমানে স্কুলছাত্রীটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনবলেন, এ ঘটনায় বুধবার সকাল পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #সংঘবদ্ধ ধর্ষণ