এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। এর আগে এ ফরমেটে ২১ বছর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মুখোমুখি হয় দুই দল। বৃষ্টি আইনে ৮৬ রানে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক। জবাবে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।
২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেয় উইকেট হারায় অজিরা। তাসকিনের দুর্দান্ত ইনসুইং সামলাতে ব্যর্থ হন অজি ওপেনার শর্ট। নিজের প্রথম ওভারে এসে লাবুশাংকে ফেরান মুস্তাফিজ। অজিদের স্কোর কার্ড বলছে দুই রানে দুই উইকেট হারিয়েছে তাঁরা।
দেখে শুনে খেলতে থাকা ইংলিশকে ফেরান নাহিদ রানা। এরপরে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদ রানার সামনে দাড়াতে পারেননি অজি ব্যাটাররা। দলের হয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। মোসাদ্দেক আর মুস্তাফিজ নেন দুটি করে উইকেট।
ব্যাটে বলে দুর্দান্ত পার্ফমেন্স করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার জিতে জাতীয় দলে ফেরাটা স্বরনীয় করে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আই/এ