জাতীয়

আগস্টের মধ্যে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

পাবনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১২ জুন) বিকেলে পাবনার ঈশ্বরদীর সপ্তদ্বীপ রিসোর্টের সভা কক্ষে অনুষ্ঠিত ‘পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্দেশনা’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।     

মন্ত্রী বলেন, ২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) লোডিং সম্পন্ন হবে বলেও সরকার আশাবাদী।  

তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার কেবল বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যসেবায় ক্যানসার নির্ণয় ও চিকিৎসা, কৃষিতে উন্নত জাতের ফসল উদ্ভাবন, শিল্পখাতের আধুনিকায়ন, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল।

এছাড়াও অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #রূপপুর #৩০০ মেগাওয়াট #ফকির মাহবুব আনাম