ক্যাম্পাস

নিখোঁজের দুই দিন পর জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী দ্বীপ মজুমদারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। দ্বীপ জাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ।

রোববার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ভাসমান অবস্থায় ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।

তারা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার (১২ জুন) থেকে দ্বীপ নিখোঁজ ছিলেন। মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও পরীক্ষার প্রবেশপত্রসহ কিছু কাগজ-পত্র পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর ফার্মগেট এলাকায় দ্বীপের পরিবার বসবাস করেশুক্রবার জুমার নামাজের আগে বাসা থেকে বের হয়ে নিখাঁজ হন দ্বীপ। সে কারণে বের হয়েছিলেন, সে বিষয়ে কোনও তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে দ্বীপ সাঁতার জানতো না বলে জানা গেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জাবি