দেশজুড়ে

আগুনের ঘটনায় টুপটুপ রিসোর্টের ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে ১০ জন পর্যটক নিহতের ঘটনায় ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ লাগোয়া রিসোর্টটিতে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬ জন সহ মোট ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া নিহত এক পরিবারের ৬ সদস্য হলেন, ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

এ ছাড়া নিহত হয়েছেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯)। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, নিহত আরও দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টুপটুপ রিসোর্ট #ম্যানেজার