জাতীয়

কোচিং নির্ভরতা কমাতে খেলাধুলা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে এসব কার্যক্রম বাধ্যতামূলক করা হলে তারা কোচিং নির্ভরতা থেকে বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রেও বিশ্বনেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে সরকার নতুনভাবে কাজ শুরু করেছে।

সোমবার (১৫ জুন) সরকারি শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে “প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #আ ন ম এহছানুল হক মিলন