দেশজুড়ে

কথা রাখেননি এমপি, রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

পাবনা প্রতিনিধি

নির্বাচিত হল রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবনা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য  অধ্যাপক আবু তালেব মণ্ডলতবে নির্বাচিত হওয়ার পরেও ঈশ্বরদী উপজেলার সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনিয়নের সীমান্তবর্তী বাবুলচারা থেকে কামালপুর অভিমুখী সড়কটি পাকা না করায়  একটি রাস্তার মাঝেই ধানের চারা রোপণ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে  বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা চাঁদা লাগলে চাঁদা নে, তবুও রাস্তা করে দেসহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সড়কটিতে হাঁটু সমান কাদা জমে যায়। ফলে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগের মধ্যে পড়ে। বিশেষ করে প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বাবুলচরা গ্রামের শত শত কৃষক চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিয়ে যান। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তারা সময়মতো ফসল পরিবহন ও বাজারজাত করতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ সদস্য সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনের পর এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এলাকাবাসী দ্রুত সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #রাস্তা