শিক্ষা

লটারিতে হবে প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন

নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  সহকারী শিক্ষকদের পদায়নে লটারি পদ্ধতি চালু করেছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।

সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়, জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করে গঠিত কমিটি লটারির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন নিশ্চিত করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিতে জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তিও থাকবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয় পর্যালোচনা করবে এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠাবে।

নতুন এই নিয়মের আওতায় শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাথমিক #সহকারী শিক্ষক