প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান থেকে তিনি বুলেট ট্রেনে করে বেইজিং রওনা হন।
এর আগে প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।
তথ্যসূত্র: বাসস
এমএ//