অর্থনীতি

সাড়ে ৪ বছরে দেশে সর্বোচ্চ বৈদেশিক মূদ্রার রিজার্ভ

বায়ান্ন প্রতিবেদন

সাড়ে ৪ বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংক দেশের মোট রিজার্ভের পরিমাণ হয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।

এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে রিজার্ভ হয়েছিলো ৩৬ বিলিয়ন ডলারের নিচে। সেই পরিমান কমতে কমতে ২০২৪ সালের আগস্ট মাসে রিজার্ভ ছিলো ২৫ বিলিয়ন ডলারের ঘরে। ওই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরের মাস সেপ্টেম্বেরে রিজার্ভ আরও কমে যায়। তখন রিজার্ভ ছিলো ২৪ বিলিয়ন ডলারের ঘরে। তবে পরের মাস থেকেই রিজার্ভ বাড়তে থাকে। 

বাজার থেকে ডলার কেনা, বৈদেশিক দেনা পরিশোধে কৌশল অবলম্বনসহ রিজার্ভ ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেয় অন্তবর্তী সরকার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক আছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ মাস তথা ফেব্রুয়ারিতে রিজার্ভ বেড়ে হয়েছিলো ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর রিজার্ভ আরো বাড়তে থাকে। সবশেষ ৫৬ মাস পর বুধবার দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজার্ভ #বৈদেশিক মুদ্রা #বাংলাদেশ ব্যাংক