দেশজুড়ে

মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্র গুলিবিদ্ধ

কুমিল্লায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পথচারী এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানানকাটাবিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অপু  কিছুদিন আগে হত্যা মামলায় জেল থেকে জামিনে মুক্ত হন। অপুর সঙ্গে ওই এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তার প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।

সেই ঘটনার জেরে আজ দুপুরে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইথার আহমেদ প্রেম নামে ৬ষ্ঠ শ্রেণির এক  ছাত্রের শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গুলিবিদ্ধ স্কুলছাত্রের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছেএ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাটাবিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #স্কুলছাত্র