খেলাধুলা

প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট। ফিলাডেলফিয়ায় শুক্রবার  (২৬জুন) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কুরাসওকে ২-০ গোলে হারায় তারা। জোড়া গোল করে বিজয়ের নায়ক হলেন নিকোলাস পেপে।          

ম্যাচের শুরু থেকেই বিশ্বকাপের নবাগত কুরাসাওকে চাপে ফেলেছিল আইভরি কোস্ট।  যার ফলে ৭ মিনিটে প্রথম লিড নেওয়ার পর ৬৪ মিনিটে ২-০ গোলে জয় নিশ্চিত করেন পেপে। এর আগে আইভরি কোস্ট ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্ব পার করতে পারেনি। দুই আসর পর টুর্নামেন্টে ফিরে রানারআপ হলো গ্রুপপর্বে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে সপ্তম মিনিটে কুরাসাওয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দিয়োমান্দের অ্যাসিস্ট থেকে নিকোলা পেপে গোল করে আইভরি কোস্টকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ইব্রাহিম সাঙ্গারের দারুণ থ্রু পাস ধরে রক্ষণভাগ ভেঙে বক্সে ঢোকেন নিকোলা পেপে। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন তিনি।

             

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আইভরি কোস্ট