জাতীয়

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি সারাদেশে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে বিভিন্ন আয়োজনের মাধ্যমে নজরুল বর্ষ সফলভাবে উদ্‌যাপন করা অত্যন্ত জরুরি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় কবি #কাজী নজরুল ইসলাম #নজরুল বর্ষ #প্রধানমন্ত্রী তারেক রহমান