রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা লুৎফর বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই)পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় বুধবার শিশুটির মা বাদী হয়ে লুৎফরের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা করেছেন। লুৎফর উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত লুৎফর শিশুটির বাড়ির কাছেই ঝালমুড়ি বিক্রি করত। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
পি/ডি