আবহাওয়া

সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়,  উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ প্রেক্ষিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লঘুচাপ