নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দায় অভিযান চালিয়ে ট্রাক সহ অর্ধ কোটি টাকার হাইড্রোক্সিজিন ও হাইড্রোক্লোরাইড জব্দ করেছে ৩১ বিজিবি। এ সময় কেমিক্যাল বহনকারী একটি মিনিট ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজের মোড় এলাকা থেকে এসব কেমিক্যাল উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটেলিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন খারনৈ বিওপি'র একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সরুজের মোড় এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেমিক্যাল সহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়। বিজিবি টহল দল মিনি ট্রাকে তল্লাশি চালিয় ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন ও হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল পেয়ে জব্দ করে। উদ্ধার করা কেমিক্যাল ও জব্দ করা ট্র্যাকটি মূল্য অর্ধ কোটি টাকা।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা কেমিক্যাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আই/এ