বৈরী আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। একই কারণে এর আগে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড়ধসের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে।
আই/এ