কয়েক দফা পিছিয়ে অবশেষে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হচ্ছে। এদিন দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গেল বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
যেভাবে জানা যাবে ফল
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের সব মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
এসএমএস পাঠানোর নিয়ম:
মেসেজ অপশনে লিখুন: DPE <স্পেস> রোল নম্বর
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে: DPE 123456
এরপর ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল পাওয়া যাবে।
অনলাইনেও জানা যাবে ফল
এসএমএসের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করেও ফল দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে।
এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ বিস্তারিত ফলাফল দেখা যাবে।
এমএ//