দেশজুড়ে

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বেলা ৬ টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা 'পর্যটক এক্সপ্রেস' চট্টগ্রাম স্টেশন হয়ে কক্সবাজার আইকনিক রেলওয়ের উদ্দেশে যাওয়ার মাধ্যমে এই রুটে যোগাযোগ পুনরায় সচল হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ জানান, রেললাইনে পানি উঠে যাওয়ায় গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল। ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতকাজ সফলভাবে শেষ হওয়ায় আজ থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

এর আগে জলাবদ্ধতার কারণে গত মঙ্গলবার কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় আট ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে এর কক্সবাজার যাত্রা বাতিল ঘোষনা করা হয়।

একইদিন মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বাতিল করতে হয়েছিল।

এছাড়া, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম-কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প উপায়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়।

গত ৮ জুলাই রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, যাত্রীদের নিরাপত্তাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রেন চলাচল বন্ধ #চট্টগ্রাম #কক্সবাজার