ফুটবল

ফাইনালের আগে ইয়ামাল বন্দনায় মেসি

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফূটবলার মেসি, অন্যদিকে বিশ্ব ফুটবলের নতুন সেনসেশন ইয়ামাল। আর এই মহাদ্বৈরথের আগে স্প্যানিশ তরুণ তুর্কিকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

নিউইয়র্কে ফাইনাল ম্যাচকে সামনে রেখে আয়োজিত অফিসিয়াল সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে হাজির হয়েছিলেন মেসি। সেখানে ইয়ামাল প্রসঙ্গে জানতে চাওয়া হলে আর্জেন্টাইন মহাতারকা অকপটে মেনে নেন, স্পেনের এই তরুণ ফুটবলার এখনই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকাা

মেসি বলেন, ইয়ামাল একজন ব্যতিক্রমী ফুটবলার। আমি বেশ কিছুদিন ধরেই ওর খেলা দেখছি, কারণ ও এমন এক ক্লাবে (বার্সেলোনা) খেলে যার সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। মাত্র ১৯ বছর বয়সেই ও বৈশ্বিক ফুটবলের অন্যতম আইকনিক খেলোয়াড়ে পরিণত হয়েছে। তার সামনে দীর্ঘ পথ ও ইতিহাস গড়ার বিশাল সুযোগ রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই ফাইনালে ও সফল হতে না পারে।

শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে মেসির তোলা সেই ভাইরাল ছবির বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। সেই স্মৃতি আওড়ে মেসি বলেন, 'আমি যখন ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম, ও তখন সে শিশু ছিল। আর আজ বিশ্বকাপের ফাইনালে আমি ওর মুখোমুখি হতে যাচ্ছি, ভাবলেই অবিশ্বাস্য লাগে। জীবন মাঝে মাঝে এমন সুন্দর গল্পও তৈরি করে।সে বর্তমান বিশ্ব ফুটবলের সেরাদের একজন ।

প্রশংসা করার পাশাপাশি আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা স্প্যানিশ উইঙ্গারকে একটি প্রচ্ছন্ন বার্তাও দিয়ে রেখেছেন। মেসি যোগ করেন, 'আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কারণ ওর উন্নতি মানেই বার্সেলোনার মঙ্গল। তবে ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে ও যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে। কাজটা অবশ্য সহজ হবে না। স্পেনের দলে বেশ কয়েকজন চমৎকার ফুটবলার রয়েছে এবং তাদের খেলার কৌশলও দারুণ। তবে আমাদেরও জয়ের মতো নিজস্ব শক্তি ও সামর্থ্য আছে।'

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #লিওনেল মেসি #লামিনে ইয়ামাল