দেশজুড়ে

ট্রাক- নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন নসিমনচালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জের বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান। নিহত রাজু শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে বেদগ্রামের উদ্দেশ্যে একটি নসিমন যাচ্ছিল। বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রাজু শেখসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখের মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

 

এআর/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ