অপরাধ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচনায় আসা শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী ডেভিড ইমন। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। গেল কয়েক বছরে চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির একাধিক ঘটনায় তার নাম উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, বিদেশে থাকা সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় বর্তমানে দুজন নেতৃত্ব দিচ্ছেন। তাদের একজন ডেভিড ইমন। অন্যজন মোহাম্মদ রায়হান।

এর আগে দেশে এই চক্রের নেতৃত্বে ছিলেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #ডেভিড ইমন