জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহ ভারতের

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। এই আগ্রহ জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে দেখা করে এই আগ্রহ জানান তিনি।  

প্রধানমন্ত্রীর ভারত যাওয়া প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “ আমরা বাংলাদেশের সরকার প্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

এসময় ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালু হওয়ায় দেশের জনগণের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনে বিশেষ অতিথি পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকার এখনো সিদ্ধান্ত জানায়নি। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #ভারতের হাইকমিশনার #প্রধানমন্ত্রী #দীনেশ ত্রিবেদী