খেলাধুলা

টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন সাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন মেয়াদের দায়িত্ব পেয়েছেন।

শনিবার (০১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে সাফের গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। এর ফলে ৭১ বছর বয়সি সালাউদ্দিন নতুন মেয়াদেও দায়িত্ব পালনের সুযোগ পান।

এদিকে, এবার প্রথমবারের মতো সাফের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাফুফে #কাজী সালাউদ্দিন #সাফ