জাতীয়

বেনজীরের জামিন বাতিলের জন্য দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বলে শুনেছেন। তাঁর জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ফার্ম নিয়োগ করেছে।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি শোনা মাত্রই তিনি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেন। তিনি দুবাইয়ের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছেন।

তিনি বলেন,  কয়েক দিন আগেই জামিন ঠেকাতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে।  তাদের নির্দেশনা দেওয়া হয়েছে জামিন বাতিলের জন্য আবেদন করতেসাবেক আইজিপিকে আরব আমিরাত না ছাড়ার শর্তে জামিন দেয়া হয়েছে। এ ছাড়া জামিনের কপি সংগ্রহের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন সরকার চেষ্টা করছে বেনজির আহমেদকে ফেরত আনতে। দ্রুত তাকে ফেরত আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী