সিরাজগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
রোববার (৯ আগস্ট) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচল-এর বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২-এর সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মোস্তাক আহমেদকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখার পর সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর/আই