বাংলাদেশ পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া ২৩ কর্মকর্তার মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিনজন, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি চারজন, পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন, সুপারনিউমারারি পুলিশ সুপার তিনজন এবং বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার একজন রয়েছেন।
নতুন কর্মস্থল হিসেবে তাদের বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), হাইওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমএ//