পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত, জাপানসহ সব দেশ সফরের ক্ষেত্রে বর্তমান সরকার ইতিবাচক। তবে সফরের সময় নির্ভর করবে দুই দেশের মধ্যে আলোচনা বা সম্পর্ক কতটুকু এগোচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ের ওপর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ-ভারতের সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগে সদব্যবহার করা। তবে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, বলেন, ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে। তবে ভারত ও জাপানসহ প্রধানমন্ত্রীর কোনও সফর এখনও চূড়ান্ত নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত আছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।
আই/এ