দেশজুড়ে

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, দুই কারণ জানালো পুলিশ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল  আহমেদ (৪০) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ববিরোধ এবং গ্যারেজ লুটপাটের মামলার আসামি হওয়ার ক্ষোভ থেকে আসামিরা বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেছিলেন ভুক্তভোগী বুলবুল  আহমেদ (৪০)এতে শেখ সিফাতসহ তার সহযোগীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। ওই ঘটনার জেরে ওই বছরের ২৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার সময় শেখ সিফাতসহ তার সহযোগী আসামিরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চাপাতি, লোহার পাইপ, রড নিয়ে বুলবুলের অটোরিকশার গ্যারেজে প্রবেশ করে অটোরিকশা, চার্জার, ব্যাটারিসহ মোট ১৮ লাখ ১৭ হাজার ৪০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় ২০২৪ সালের ২০ আগস্ট ভুক্তভোগী বুলবুল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করার পর বিবাদীরা প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল।

এসব বিরোধের ধারাবাহিকতায় গতকাল ২০ আগস্ট রাত অনুমান পৌনে ৯টার দিকে ভুক্তভোগী কাজ শেষে বাড়িতে ফেরার পথে বন্দরের সালেহ নগর এলাকার জনৈক তাহের আলী প্রধানের বাড়ির সামনের সড়কে পৌঁছামাত্র শেখ শিফাত ও অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করেশেখ সিফাতের নেতৃত্বে তার সহযোগী আসামিরা ধারালো অস্ত্র লোহার এসএস পাইপ, রাম দা, চাপাতি, সুইচ গিয়ার, চাকু দিয়ে হত্যার উদ্দেশে বুলবুলের শরীরের একাধিক জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১১ আসামীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- গ্রেফতার আসামিরা হলেন- বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার শেখ শাহিনের ছেলে শেখ সিফাত (৩২), কমদরসুল ফকিরবাড়ি এলাকার আলী আকবরের ছেলে জুম্মন ওরফে হোয়াইট জুম্মন, বারৈইপাড়া এলাকার রবিউল হোসেনের ছেলে মাহবুব হোসেন ওরফে মাহফুজ (৩২), শাহী মসজিদ এলাকার সোবহান মিয়ার ছেলের রিয়াদ (৩৩), কদম রসূল কলেজ মাঠ পানির ট্যাংকি এলাকার সুলাইমানের ছেলে সিয়াম (২৫), সালেহনগর এলাকার পারভেজের মিনারা (৩৫), একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী রুমা (৩৬), একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী নাসিমা (৩৬), চিতাশাল এলাকার ইমরান আলীর ছেলে ইফরান (২৯), শাহী মসজিদ বৌ-বাজার এলাকার মিজানের ছেলে ইয়াসমিন (৪০), চৌধুরী বাড়ী কাজীবাড়ী এলাকার সোহেল মিয়ার ছেলে সিজান ওরফে জিসান (২৬)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ