জাতীয় edit this post

গোপালগঞ্জসহ ৪ জেলায় ৪১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ ও দেশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপালগঞ্জে ৬ প্লাটুন (১৫০ জন) বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন।

শরিফুল ইসলাম জানান, এছাড়া চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জানা গেছে,  ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ইতোমধ্যে ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় বর্তমানে সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি