দেশজুড়ে

নারায়ণগঞ্জে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে তানিম নামে ৩০ বছর বয়সী এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।

নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মী ও স্থানীয়রা। পরে বিষয়টি আড়াইহাজার থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানান, তানিমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

এসি// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #সুতার মিল #মরদেহ