আন্তর্জাতিক

মক্কায় ‘রেড এল্যার্ট ’ জারি

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড এল্যার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম বৈরী আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশে না যেতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

দেশটির আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা হিসেবে ‘রেড এল্যার্ট’ জারি করা হয়। আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং ব্যাপক সতর্কতার প্রয়োজন হলে এই সতর্কতা দেওয়া হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাতও হচ্ছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। ওই সতর্কবার্তায় ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #মক্কা #রেড এল্যার্ট