জাতীয়

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে সবকিছু বিবেচনা করবে সরকার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, তা সরকার সবকিছু বিবেচনা করেই ঠিক করবে। ভারত তাদের পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মো. আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মক্কা চুক্তি #আইনমন্ত্রী #মো. আসাদুজ্জামান