দেশজুড়ে

পাবনায় যুবককে পিটিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মেহেদী হাসান আকিব মাঝদিয়া ইসলামপাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয়দের দাবি সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝদিয়া এলাকায় তাকে মারধর করা হয়

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে আকিব মাঝদিয়া এলাকায় ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আকিবের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে বুধবার ভোর ৫টার দিকে তাকে রাজশাহীতে নেওয়ার সময় নাটোরের  লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

ওসি আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা