আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী অনুসারীরা অংশ নেবেন। ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে এ পর্বের ইজতেমা শেষ হবে ১০ জানুয়ারি রোববার।
এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ১৭ জানুয়ারি রোববার পর্যন্ত চলবে এ পর্ব। এতে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এসি