স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গুরোগী।

বুধবার (০৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০২ জন, ময়মনসিংহে ৮৮ জন, চট্টগ্রামে ১৬৯ জন, খুলনায় ২৫৫ জন, বরিশালে ১৬৫ জন, রংপুরে ১৭৪ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৬ জন। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৪৩ হাজার ৫৫৩ জন ডেঙ্গুরোগী।

এর আগে ২০২৫ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু'