জাতীয়

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না : স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগ আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সেটি স্বামী-স্ত্রীর সম্পর্ক। আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না। দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, আমরা সেটাই চাই। বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউসে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা প্রয়োজন হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। কেবল কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অনেক সময় লাগবে।

তিনি বলেন, আমি নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার চেষ্টা করছি। আশা করি, বিএনপি ও বিরোধী দল মিলে যদি একটা সমঝোতায় আসে, তাহলে দীর্ঘ ১৬-১৭ বছরের দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেতে পারে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিগত সরকার ব্রিকসে যোগ দেওয়ার চিন্তাভাবনা করলেও অন্যপক্ষ থেকে তেমন উৎসাহ দেখা যায়নি। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন প্রধানমন্ত্রী হিসেবে সঠিক মর্যাদা দিয়ে ভারত আমন্ত্রণ জানায়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্পিকার