রাজনীতি

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের বিরুদ্ধে যাবেন না: সরকারের উদ্দেশে পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা সরকারকে অনুরোধ করব, সংখ্যাগরিষ্ঠতার জোরকে কাজে লাগিয়ে কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবেন নামেজরিটির শক্তি দেখাতে গিয়েই অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র অর্জন করেছিলেন। এখান থেকে আমরা সরকারকে ফিরে আসতে বলব

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আগামী  ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার বলেন,  লংমার্চ সফল করার প্রস্তুতি সারাদেশে চলছে। বৈঠকে এর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক সংকট, জনগণের দুর্ভোগ এবং দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগের সাত দফার সঙ্গে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে এখন মোট আট দফা দাবি সামনে আনা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-রংপুরের পথ ঢাকা-চট্টগ্রাম লংমার্চের চেয়ে প্রায় ৬০ কিলোমিটার বেশি। ফলে পথে রান্না করা খাবারের ব্যবস্থা থাকবে না। অংশগ্রহণকারীদের নিজেদের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে বলা হয়েছে।

কর্মসূচিতে বাধা দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য কারও থাকলে, সেই চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান এ জামায়াত নেতা

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত #পরওয়ার