রাজধানী

ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয়া হলো।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়, ক্যান্টনমেন্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত হয়েছে। এই আদেশ আজই কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, রফিকুল ইসলাম বলছেন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন,  রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত।  

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্যান্টনমেন্ট থানা #ওসি