প্রবাস

প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে দেশে পৃথক ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রবাস ডেস্ক

কানাডায় বসবারত বাংলাদেশীদের বিভিন্ন আইনগত সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কানাডার টরেন্টোর ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে   হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ক্যানাডা শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সংগঠনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ

তিনি বলেন,  বাংলাদেশে প্রবাসীরা সম্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম ও সমস্যা সম্মুখীন হন তা সমাধানে এইচআরপিবির পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে কিন্তু বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত আইন তাদের সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করছে। 

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন,  এ প্রেক্ষিতে প্রবাসীদের বিভিন্ন আইনগত অভিযোগ দ্রুত সমাধানে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জন্য তিনি আহ্বান জানাচ্ছেন

সেমিনারে সভাপতির বক্তব্যে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসরত প্রবাসীরা অনেক ক্ষেত্রেই বাংলাদেশে তাদের সহায়-সম্পত্তি বা বিনিয়োগ এর ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হন সমস্যা সমাধানে বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল  কনসালটেন্ট রশিদ  খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোরসালিন, ক্লাইমেট চ্যানেল এর সিইও সঞ্জয় চাকি, কানাডার লিভারেল পার্টির ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এইচআরপিবি কানাডা শাখার সেক্রেটারি সালমান আরেফিন।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী #ট্রাইব্যুনাল