বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবাগুলো নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ সহজ এবং নিরাপদ রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের ইআইআইএন নম্বরের সঙ্গে নিবন্ধিত নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে।
ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে বোর্ড থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না। একই সঙ্গে বিভিন্ন অনলাইন সেবার জন্য প্রয়োজনীয় এককালীন পাসওয়ার্ড বা ওটিপিও পাঠানো যাবে না।
এ কারণে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ডটি সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এসি//