দেশজুড়ে

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করেছে পুলিশ সুপারের কার্যালয়। এখন পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা মামলাটি তদন্ত করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এতদিন মামলার তদন্ত করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম।  তিনি বলেন, মামলাটি এখন থানার পরিদর্শক  (তদন্ত) রাজিব আহমেদ তদন্ত করবেন। আজকালের মধ্যে মামলার যাবতীয় নথি হস্তান্তর করা হবে।

ওসি (তদন্ত) রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কাজ শুরু হবে।

তিনি বলেন, “আশা করি, তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করতে পারব।”

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অপ্রতিম