দেশজুড়ে

খাটের নিচে মিললো ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।  এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর)  সকালে চাঁদপুর শহরের বাবুরহাট নুরুল্লাপুর এলাকার একটি বাসা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  সদর থানাধীন  নুরুল্লাহপুর এলাকার  আবুল হাশেমের বাড়ির ভাড়াটিয়া ফারহান রনি ও তার ড্রাইভার নূর হোসেন একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে সেখানে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আজ  সকালে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় রনির কক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায়   ২২ হাজার পিস ইয়াবা এবং একই জায়গায় একটি মোটরসাইকেলের ভিতর  হতে  ১২০ পিসসহ মোট ২২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মিজানুর রহমান বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে ফারহান তার ড্রাইভারসহ  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রনি ও তার ড্রাইভারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়াবা #চাঁদপুর