দেশজুড়ে

বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে সীমান্তে বিজিবির বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান ওই সাতজন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যান। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন।

দিনভর সীমান্ত এলাকায় অবস্থান করলেও বিজিবির বাধার কারণে তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের মুখে একই সীমান্তপথে ভারতে ফিরে যেতে বাধ্য হন তারা।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারিও আরও জোরদার করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #বিজিবি #বিএসএফ