জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভে দাঙ্গা, লুটপাট ও সহিংসতার মাত্রা বেড়ে যাওয়া স্থানীয় মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
সোমবার (১৯ অক্টোবর) এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
লেকর্নু জানিয়েছেন যে, সরকার সহিংসতা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে কাজ করছেন। আজ প্যারিসে ২০০ জন তদন্তকারীকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরু হচ্ছে; তারা সপ্তাহান্তে ঘটে যাওয়া সহিংসতার ফুটেজ বিশ্লেষণ করবেন।
স্থানীয় মেয়রদের দেশের কিছু অংশে আংশিক কারফিউ জারির ক্ষমতাও দিয়েছেন। এটি করা হয়েছে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার অর্থ সহায়তা দেবে এবং এই অর্থ সহিংসতায় জড়িতদের কাছ থেকেই আদায় করা হবে।
লেকর্নু জানান, "এমন একটি আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে যারা সম্পত্তির ক্ষতি করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করা যাবে।"
এছাড়া, দাঙ্গা ও লুটপাটের কারণে যারা কাজ করতে পারছেন না, তাদের জন্য প্রধানমন্ত্রী একটি আংশিক বেকারত্ব তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তরা যেন দ্রুততম সময়ের মধ্যে বিমা থেকে অর্থ পেতে পারেন, তা নিশ্চিত করতে সরকার বিমা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে।
আই/এ