আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে দায়ী করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায়  নজিরবিহীন সহিংস বিক্ষোভে উত্তাল ফ্রান্স। দফায় দফায় কারফিউ এবং ধরপাকড়ের পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই সরকারের নিয়ন্ত্রণে। তবে এই ব্যয় বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে দায়ি করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফরাসি ইউটিউবার ‘হুগো ডিক্রিপ্ট’ (HugoDecrypte)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স বর্তমানে যে বড় সমস্যার মুখোমুখি হয়েছে তা হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি—বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি।  এর জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে দায়ী ।

ফরাসি ইউটিউবার হুগো ডিক্রিপ্টকে ম্যাক্রোঁ বলেন, “ক্রয়ক্ষমতা সংক্রান্ত এই সংকটের মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, হরমুজ প্রণালীতে অবরোধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধি।”

ফ্রান্সে বর্তমানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশ নিয়ে এই আন্দোলনের সূচনা করলেও, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট ব্যাপক ক্ষোভ এখন এই আন্দোলনকে আরও উসকে দিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ম্যাক্রোঁ