জাতীয় edit this post

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

ছুটির তালিকায় পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে।

তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সরকারি ছুটি #মন্ত্রিসভা #জনপ্রশাসন মন্ত্রণালয়